দূষিত বাতাসের শীর্ষ ১৫ শহরের তালিকায় আজ ঢাকা

বিশ্বজুড়ে বায়ুদূষণের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা ১৩তম অবস্থানে রয়েছে। বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের ডেটা অনুযায়ী, ১২৩ বায়ুমান সূচক (একিউআই) নিয়ে ঢাকার বাতাস বর্তমানে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

এই তালিকায় ২৯৭ একিউআই স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এছাড়া ২২৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, ২০২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে মিশরের কায়রো, ১৭৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভিয়েতনামের হ্যানয় এবং ১৭৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইরাকের বাগদাদ। তালিকার পরবর্তী স্থানগুলোতে রয়েছে যথাক্রমে কঙ্গোর কিনশাসা (১৬৩), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৬২), মঙ্গোলিয়ার উলানবাটার (১৫৬), ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৪), পাকিস্তানের করাচি (১৫৩), উজবেকিস্তানের তাশখন্দ (১৫১), ভারতের মুম্বাই (১৩৭), ঢাকা (১২৩), সিঙ্গাপুর (১২২) এবং ১২০ স্কোর নিয়ে ১৫তম অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০-৫০ হলে ভালো, ৫১-১০0 হলে মাঝারি, ১০১-১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়।