আজ হতে পারে বৃষ্টি, আরও কমবে তাপমাত্রা

দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (১০ নভেম্বর) বৃষ্টির আভাস রয়েছে। একইসঙ্গে তাপমাত্রা কমা অব্যাহত থাকবে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে, গত কয়েকদিনের ধরেই দেশে দিন ও রাতের তাপমাত্রা কমছে।