বাণিজ্যে প্রতিবন্ধকতা দূর করতে বাংলাদেশ-নেপাল সমঝোতা চুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৬, ১৭:১৯আপডেট : ১১ মে ২০১৬, ১৭:১৯

বাংলাদেশ-নেপাল দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে প্রতিবন্ধকতা দূর করতে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও নেপাল। এছাড়া সেনেটারি ও ফাইটো সেনেটারি বিষয়ে আরও একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে সম্মত হয়েছে উভয় দেশ।

গত মঙ্গলবার ঢাকায় শুরু হওয়া বাংলাদেশ-নেপাল সচিব পর্যায়ের দুদিনব্যাপী বৈঠকে এ সমঝোতা স্মারক সই করা হয়।

বুধবার বাণিজ্যমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নেপালের পক্ষে বৈঠকে অংশ নেন দেশটির বাণিজ্য সচিব নায়ন্দ্র প্রসাদ উপাধ্যায়া’র নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধিদল এবং বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই বৈঠকে দুই দেশের বাণিজ্য বাড়াতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যার মধ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেসটিং ইন্সটিটিউট (বিএসটিআই) এবং নেপাল ব্যুরো অফ স্ট্যান্ডার্ডস্ অ্যান্ড মেট্রোলজি টেকনিক্যাল ব্যারিয়ার টু ট্রেড দূর করতে সমঝোতা স্মারক সই করেছে। এছাড়া ওই বৈঠকে পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির লক্ষে শুল্ক সুবিধা প্রদান, বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য নেপালে বিজনেস ভিসা প্রদান প্রক্রিয়া সহজীকরণ, নেপালি নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে স্থলবন্দরে ‘অন এরাইভাল’ ভিসা ইস্যুর বিষয়টি উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে সমাধান করা হবে বলে সিদ্ধান্ত হয়।

বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য বৃদ্ধির বহুমাত্রিক সম্ভাবনা থাকলেও প্রকৃত বাণিজ্যের প্রসার আশানুরূপ হয়নি বলে জানানো হয়। নেপালে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা থাকায় দেশটিতে রফতানি বাড়ানো সম্ভব বলে মত দেন বাংলাদেশী প্রতিনিধিরা।

গত ২০১৪-১৫ অর্থবছরে নেপালে বাংলাদেশ ২৫ দশমিক ০৫ মিলিয়ন ডলারের পণ্য রফতানি করে। বিপরীতে বাংলাদেশ নেপাল থেকে আমদানি করেছে ১১ দশমিক ৫০ মিলিয়ন ডলারের পণ্য। বাংলাদেশ-ভুটান-ভারত-নেপালের মধ্যে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি এবং ট্রানজিট বাণিজ্য গড়ে তোলার লক্ষে গত বছরের ১৫ জুন যান চলাচল চুক্তি সই হয়েছে।

দুদিনব্যাপী ওই বৈঠকে বাংলাদেশ-নেপালের মধ্যে ট্রানজিট কার্গো পরিবহনের পদ্ধতি নির্ধারণ, উভয় দেশের পণ্য আমদানিতে পারস্পরিক শুল্ক সুবিধা প্রদান, কাকরভিটা-পানিট্যাংকি-ফুলবাড়ি বাণিজ্য পথ পুরাপুরি চালু, রোহনপুর-সিংবাদ রেলপথ ব্যবহার করে নেপালে পণ্য পরিবহন, টেকনিক্যাল ব্যারিয়ার টু ট্রেড দূর করার লক্ষ্যে সেনেটারি ও ফাইটো সেনেটারি ব্যবস্থা সমন্বিতকরণ, বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য বিজনেজ ভিসা সহজীকরণ এবং নেপালি নাগরিকদের জন্য বাংলাদেশি ভিসা ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম