সোনালী ব্যাংক রেখে বাকিগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরামর্শ ড. ফরাসউদ্দিনের

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৬, ১৭:১২আপডেট : ২৭ মে ২০১৬, ২০:০৯

ড. মোহাম্মদ ফরাসউদ্দিন আহমেদ রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংককে রাষ্ট্রীয় খাতে রেখে বাকি ব্যাংকগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। শুক্রবার প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সেমিনার কক্ষে বাজেট রিপোর্টিং বিষয়ক তিনদিনব্যাপী এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন।
পিআইবির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।
অনুষ্ঠানে ড. ফরাসউদ্দিন সব দেশের উন্নয়ন ও অর্থনীতির স্বার্থে অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় একজনের হাতে থাকা উচিত বলেও মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমানে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর মধ্যে বিভিন্ন সময় যে বাদানুবাদ হয় তা আমাদের ভালো লাগে না। অতীতেও একই ব্যক্তির হাতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় ছিল। সেটিই ভালো।
ড. ফরাসউদ্দিন আহমেদ এ বছরের ১ জুলাই থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত অর্থবছর পরিবর্তন করে বছরের প্রথমদিন ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর করারও দাবি জানান।

জাতীয় সংসদে অনাস্থা প্রস্তাব ও জাতীয় বাজেট পাস এই দুটি ক্ষেত্র ছাড়া বাকি সব ক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদটি বাদ দেওয়া উচিত বলেও মনে করেন ড. ফরাসউদ্দিন আহমেদ।

আরও পড়তে পারেন: ধর্মভিত্তিক সংগঠনগুলোর সঙ্গে সখ্য বাড়াতে চায় আ. লীগ

/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম