ভরিতে সোনার দাম কমেছে ১৫১৬ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৬, ১৬:৩৫আপডেট : ৩০ মে ২০১৬, ১৬:৩৫

স্বর্ণালঙ্কার টানা পাঁচ দফা দাম বাড়ার পর প্রতি ভরিতে সোনার দাম কমছে এক হাজার ৫১৬ টাকা। গত রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার থেকে এ নতুন দর কার্যকর হয়েছে।

বিশ্ববাজারে দাম কমায় স্থানীয় বাজারে সোনার দাম কমানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে পাঁচ দফার প্রতিবারই ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ১ হাজার ২২৫ টাকা করে বাড়ানো হয়েছিল। সর্বশেষ ৬ মে সোনার দাম বাড়ানো হয়।

নতুন মূল্য অনুযায়ী প্রতি ভরি ভালো মানের সোনার দাম পড়বে ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হয়েছে ৩৭ হাজার ৬১৬ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি হবে ২৬ হাজার ১২৭ টাকা।

আগে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ৪১৫ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৩১৫ টাকা এবং ১৮ ক্যারেটের ৩৮ হাজার ৬৬৭ টাকায় বিক্রি হতো।

ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। সনাতন পদ্ধতির সোনা পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে, তার কোনও মানদণ্ড নেই।

এছাড়া রূপার দাম ভরিতে ৫৮ টাকা কমে ১ হাজার ১০৮ টাকায় বিক্রি হচ্ছে। আগে যা ছিল ১ হাজার ১৬৬ টাকা।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি