রমজানজুড়ে দেশের ১৬ হাজারের বেশি দোকানে মোবাইল ফাইন্যান্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করলে সর্বোচ্চ ২০ শতাংশ ক্যাশব্যাক পাবেন গ্রহকরা। এ অফারের আওতায় গ্রাহকরা দেশের ৬১টি ব্র্যান্ডের ৬৪৭ আউটলেটের পাশাপাশি পাড়া/মহল্লার ক্ষুদ্র দোকানগুলিতেও বিকাশ দিয়ে কেনাকাটা করে ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
পহেলা রমজান থেকে শুরু হওয়া অফারটি চলবে ঈদ-উল-ফিতরের দিন পর্যন্ত। বিকাশের পিআর অ্যান্ড মিডিয়া রিলেশন্স বিভাগের সিনিয়র ম্যানেজার জাহেদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকাশের মাধ্যমে কেনাকাটায় অতিরিক্ত কোনও চার্জ দিতে হবেনা। গ্রাহক মূল্য পরিশোধ করার পরবর্তী দুই কর্ম দিবসের মধ্যেই তার বিকাশ একাউন্টে ক্যাশ ব্যাক অ্যামাউন্ট জমা হবে। বিকাশ ব্যবহারকারীকে প্রথমে *২৪৭# এ ডায়াল করে বিকাশ মেন্যুতে গিয়ে ‘৩’ নির্বাচিত করে ‘পেমেন্ট’ পছন্দ করতে হবে। এরপরে বেশ কিছু ইন্টারঅ্যাক্টিভ ধাপ অনুসরণ করে এই সেবাটি গ্রহণ করা যাবে।
বিকাশের মাধ্যমে বর্তমানে দোকানে কেনাকাটা, হাসপাতেলের বিল পরিশোধ, বিমানের টিকেট কেনাসহ অনেক কিছুই করা যাচ্ছে।
/এসএনএইচ/








