আইডিবি পুরস্কার পেলেন কবীর হাসান

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ জুন ২০১৬, ১৮:৫৫আপডেট : ১৪ জুন ২০১৬, ১৫:০০

ড. এম কবীর হাসান ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স বিশ্ববিদ্যালয়ের ইকনোমিক্স অ্যান্ড ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম কবীর হাসান। ইসলামী অর্থনীতি, ব্যাংকিং এবং ফাইন্যান্স বিষয়ে অসামান্য গবেষণার জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

ইন্দোনোশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত সম্প্রতি আইডিবি’র ৪১তম বার্ষিক সাধারণ সভায় তাকে এ পুরস্কার দেওয়া হয়। ইসলামী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. এম কবীর হাসান ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) থেকে প্রকাশিত ইসলামিক ইকোনোমিক্স, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স জার্নালের সম্পাদক।  এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত সেমিনারে তিন শতাধিক গবেষণাপত্র উপস্থাপন করেছেন তিনি। তিনি ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ে বিশ্বের বিভিন্ন আসরে বক্তব্য পেশ করেন। তিনি যুক্তরাষ্ট্রের গুস্তাভাস অ্যাডলফস কলেজ  থেকে ১৯৮৫ সালে অর্থনীতি ও গণিতে স্নাতক ও  নেব্রাস্কা-লিংকন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে এমএ ডিগ্রি লাভ করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে ফাইন্যান্সে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ড. হাসান কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ১৯৭৮ সালে এসএসসি ও ১৯৮০ এইচএসসিতে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি