দেশে বিনিয়োগ বাড়ছে, সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানও: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৬, ১৬:২৭আপডেট : ১৯ জুন ২০১৬, ১৬:২৭

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সামষ্টিক অর্থনীতির প্রতিটি সূচকে দেশ অবিশ্বাস্য গতিতে এগিয়ে যাচ্ছে। যা কোনও প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে মিলানো যাবে না। একই সঙ্গে দেশে বিনিয়োগ বাড়ছে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রবিবার রাজধানীর লেকশোর হোটেলে বেসরকারি গবেষেণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট সংলাপে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে জিডিপি প্রবৃদ্ধি এবং রফতানি প্রবৃদ্ধিত বাংলাদেশের অগ্রগতি অসাধারণ।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা ঠিক জায়গা আছি, আমাদের প্রত্যাশিত স্বপ্ন ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রের কাতারে পৌঁছাবে বাংলাদেশ।

তিনি আরও বলেন, এবারের বাজেটের মূল বিষয় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জন। বাজেটে ৭ দশমিক ২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমরা আশা করছি, এ লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।

রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বড় হলেও অর্জন সম্ভব উল্লেখ করে মুস্তফা কামাল বলেন, গত কয়েক বছর ধরে রাজস্ব আদায়ে  ২৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তাই এবারও বাজেটে প্রস্তাবিত লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে।

সাবেক অর্থমন্ত্রী সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিপিডি নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী