ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ জুন ২০১৬, ২০:০১আপডেট : ২৩ জুন ২০১৬, ২০:০১

ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নারায়ণগঞ্জ, নিতাইগঞ্জ ও ফতুল্লা শাখার যৌথ উদ্যোগে ‘রোযা ও তাকওয়ার আলোকে মানবিক ব্যাংকিং’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার নারায়ণগঞ্জের স্থানীয় কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবদুল মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং প্রধান আব্দুস সাদেক ভুঁইয়া।  ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোন প্রধান মো. ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. ইব্রাহিম আজাদ সিরাজী।

এদিকে ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখার ইফতার মাহফিল সম্প্রতি মতিঝিলের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবুল বাশার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ফরেন এক্সচেঞ্জ শাখা প্রধান মো. গিয়াস উদ্দিন এতে সভাপতিত্ব করেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম