ফের বাড়লো সোনার দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৬, ১৭:৫৪আপডেট : ২৫ জুন ২০১৬, ১৮:১৮

স্বর্ণালঙ্কার সাত দিনের ব্যবধানে আবারও বাড়লো সোনার দাম। সবচেয়ে ভালো মানের সোনার দাম প্রতি ভরিতে বাড়ছে এক হাজার ২২৪ টাকা । আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এই সিদ্ধান্ত নিয়েছে।
বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (২৬ জুন) থেকে নতুন দাম কার্যকর করা হবে। বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ গত ১৮ জুন সোনার দাম একই হারে বেড়েছিল। এ নিয়ে চলতি বছর সপ্তমবারের মতো সোনার দাম বাড়ছে। তবে গত ৩১ মে একবার সোনার দাম কমেছিল। রবিবার থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা ৪৮ হাজার ৩৪৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৪৬ হাজার ১৮৯ টাকা ও ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৩৯ হাজার ৫৯৯ টাকায় বিক্রি হবে। সোনার দাম ভরিতে ২২ ক্যারেটের এক হাজার ২২৪ টাকা, ২১ ক্যারেটের এক হাজার ১৬৬ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে ৯৯১ টাকা বেড়েছে। বর্তমানে ভরিপ্রতি এ দাম ২২ ক্যারেট ৪৭ হাজার ১২৩ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ২৩ টাকা ও ১৮ ক্যারেট ৩৮ হাজার ৬০৮ টাকা। রবিবার থেকে সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম হবে ২৭ হাজার ৫২৭ টাকা, এ মানের সোনার বর্তমান দাম ২৬ হাজার ৮২৭ টাকা। এক্ষেত্রে দাম বেড়েছে ৭০০ টাকা। সোনার সঙ্গে রূপার (ক্যাডমিয়াম) দামও বেড়েছে। প্রতি ভরি রূপার দাম বর্তমানে এক হাজার ১৬৬ টাকা। রবিবার থেকে এ দাম বেড়ে হবে এক হাজার ২২৫ টাকা।
/জিএম/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম