পানি শোধনাগার স্থাপনে সাড়ে ২৭ কোটি ডলার দেবে এডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৬, ২০:৫৬আপডেট : ১৭ জুলাই ২০১৬, ২০:৫৬

এডিবি রাজধানীতে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতে পানি শোধনাগার স্থাপনে ২৭ কোটি ৫০ লাখ ডলার বা ২ হাজার ২০০ কোটি টাকা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার এবং এডিবির মধ্যে এ সংক্রান্ত একটি ঋণ চুক্তি সই হয়েছে।

চুক্তিতে বাংলাদশে সরকাররে পক্ষে অর্থনৈতিক সম্পর্কবিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং এডিবির আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুচি সই করেন।

‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ প্রকল্প বাস্তবায়নে এডিবি এই অর্থ সহায়তা দেবে।

অনুষ্ঠানে জানানো হয়, ৫ বছরের রেয়াতকালসহ ২০ বছরে লন্ডনের আন্তঃব্যাংক সুদহার (লাইবর) অনুযায়ী ২ শতাংশের বেশি সুদে এই ঋণ পরিশোধ করতে হবে।

মেজবাহউদ্দিন বলেন, রাজধানীবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পের মাধ্যমে যে পানি সরবরাহ করা হবে তাতে ঢাকা মহানগরীতে পানিবাহিত রোগ কমে আসবে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম