নিজেদের সক্ষমতা তুলে ধরা হবে বিপিও সম্মেলনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৬, ১৬:৪৮আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৭:০৩





বিপিও সামিট ২০১৬ প্রথম সফল আয়োজনের এক বছর পূর্ণ হওয়ার আগেই দ্বিতীয় আসর বসলো বিপিও সম্মেলনের। বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও সম্মেলনে দেশের সক্ষমতা তুলে ধরা হবে বলে জানিয়েছেন বক্তারা।
এর ফলে এই সেক্টরে বিশ্বব্যাপী কাজ পেতে সহজ হবে বলে মনে করছেন আয়োজকরা।
বৃহস্পতিবার রাজধানীর প্যানপ্যাসেফিক হোটেল সোনারগাঁওয়ে বিপিও সামিট-২০১৬ শীর্ষক এ সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তিসহ সব ক্ষেত্রে দেশের উন্নয়ন সূচক ওপরে দিকে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যআয়ের দেশে পরিণত হবে। বিপিও সামিট ২০১৬ আয়োজনের মধ্যে বিশ্বের কাছে বিপিওর ক্ষেত্রে বাংলদেশের সাফল্যের বিষয় তুলে ধরা হবে।
তিনি বলেন, আমরা প্রায় ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ই-লার্নিং ল্যাব তৈরি করেছি। আগামীতে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্য সরকার ইতোমধ্যে ই-বুক তৈরি করছে। কিছুদিনের মধ্যেই আমরা ইলেট্রনিক ভার্সন বই তৈরি করবো।
আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সংস্থার (আইটিইউ) মহাপরিচালক হাউলিন ঝাও বলেন, বাংলাদেশ বিপিও সেক্টরে এগিয়ে যাচ্ছে। এই ধারা বজায় রাখতে হবে। বিপিও সেক্টরে এগিয়ে যেতে আরও দক্ষ জনবল তৈরি করতে হবে। সরকারি ও বেসরকারিভাবে একে এগিয়ে নেওয়ার জন্য একসঙ্গে কাজ করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০২১ সালের মধ্য আইসিটিখাতে বার্ষিক ৫ বিলিয়ন ডলার আয় হবে। এর মধ্যে বিপিও ক্ষেত্রে আয় হবে ১ বিলিয়ন ডলার।

তিনি বলেন, বাংলাদেশকে তথ্যপ্রযুক্তিতে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এর ফলে বাংলাদেশে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও ব্যবসার অগ্রগতি সন্তোষজনক এবং এর বর্তমান বাজার মূল্য ১৮০ মিলিয়ন ডলার।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের পাশের দেশ ভারত, শ্রীলঙ্কা ও ফিলিপাইন বিপিও সেক্টরে সবচেয়ে ভালো করছে। বিপিও সেক্টরে বিশ্বের ৬০০ বিলিয়ন ডলারের মধ্যে ভারত প্রায় ১০০ বিলিয়ন, ফিলিপাইন ১৬ বিলিয়ন এবং শ্রীলঙ্কা ৩ বিলিয়ন ডলার আয় করছে। আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে এই খাতে ১ বিলিয়ন ডলার আয় করা।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ বলেন, বিপিও সেক্টরে বহু লোকের কর্মসংস্থান হচ্ছে। এই খাতকে আরও এগিয়ে নেওয়ার জন্য দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। পুরুষদের পাশাপাশি নারীদের এই খাতে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী ড. শাহজাহান মাহমুদ বলেন, বিপিও সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য বিটিআরসি সর্বোচ্চ সহযোগিতা করছে। বিপিও সেক্টর ও বিটিআরসি যৌথভাবে কাজ করছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুই দিনের আয়োজনে ২৫ জন আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ বিভিন্ন সেমিনার ও কর্মশালায় বক্তা হিসেবে উপস্থিত থাকছেন।
এছাড়া দেশের তথ্যপ্রযুক্তিখাতের প্রায় ৫০ জন সফল ব্যক্তি অতিথি হিসেবে উপস্থিত থাকছেন। এ সময়ে তারা তরুণদের মাঝে তাদের সফলতার কথা তুলে ধরবেন। দুই দিনের এ আয়োজনে ২৫ হাজারের বেশি দর্শনার্থীর উপস্থিতি আশা করছেন আয়োজকরা। পুরো আয়োজনটি অনলাইনে সরাসারি সম্প্রচার করা হচ্ছে। ভেন্যুতে রয়েছে ফ্রি ওয়াইফাই সুবিধা।
সম্মেলনের প্রথম দিন গভর্নমেন্ট প্রসেস আউটসোর্সিং: গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস, প্রটেকটিং ডেটা অ্যান্ড প্রাইভেসি ইন দ্য কানেক্টেড নেটওয়ার্ক ওয়ার্ল্ড, অপারচুনিটিজ ইন লোকাল অ্যান্ড গ্লোবাল বিপিও ফর ইউথ, বিগ ডেটা অ্যানালাইসিস ফর নিউ হরাইজন ইন বিজনেস ইন্টেলিজেন্স, ট্রেনিং ওয়ার্কশপ ফর কলসেন্টার এজেন্টস এবং চ্যালেঞ্জ অ্যান্ড সলিউশনস ফর ওভারকামিং হার্ডেলস ইন আউটসোসিং অব গভর্নমেন্ট সার্ভিসেস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
শুক্রবার সম্মেলনের শেষ দিনে সন্ধ্যায় সম্মেলন স্থলে বিপিও সামিটের সমাপনী অনুষ্ঠানে ধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এছাড়া সমাপনী অনুষ্ঠানে দেশের বিপিও খাতের সফল উদ্যোক্তাদের পুরস্কৃত করা হবে।
সম্মেলনের আয়োজক সরকারের আইসিটি বিভাগ, আইসিটি অধিদফতর ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য)।
সম্মেলনস্থলে একটি ছোট্ট প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। ওই প্রদর্শনীতে বিপিওখাতে কর্মরত বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা সম্পর্কে সম্মেলনে আগতদের অবহিত করছে এবং মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে তাদের কার্যক্রম তুলে ধরছে।
/এইচএএইচ/এবি/

আরও পড়ুন

বিপিও সামিট-২০১৬ উদ্বোধন
আইটি খাতে বাংলাদেশের আয় বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে: জয়

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম