পেট্রো কেমিক্যাল খাতে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩৫

বক্তব্য রাখছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে পেট্রোলিয়াম এবং পেট্রো-কেমিক্যাল শিল্প খাতে বিনিয়োগে এগিয়ে আসতে ভারতীয় উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই শিল্পায়নের ফলে বাংলাদেশে জ্বালানির চাহিদা দ্রুত বাড়ছে। এক সময় দেশে প্রতিবছর ১ দশমিক ১ মিলিয়ন টন পেট্রোলিয়াম দ্রব্যের চাহিদা থাকলেও, বর্তমানে তা বেড়ে সাড়ে ৫ মিলিয়ন টনে দাঁড়িয়েছে। অব্যাহত চাহিদার ফলে জ্বালানি খাতে বিনিয়োগ লাভজনক হবে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার মুম্বাইয়ে কেমিক্যাল ও পেট্রো কেমিক্যাল বিষয়ক বৈশ্বিক নির্বাহী ফোরাম উপলক্ষে আয়োজিত গোল টেবিল বৈঠকে বক্তৃতাকালে শিল্পমন্ত্রী  এমন মন্তব্য করেন।

মুম্বাইয়ের বোম্বে এক্সিবিশন সেন্টারে এ গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। ভারতের কেমিক্যাল ও ফার্টিলাইজার বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন কেমিক্যাল ও পেট্রো কেমিক্যাল বিভাগ এবং ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে এর আয়োজন করে। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল জলিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়।

ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জাতীয় রাসায়নিক কমিটির চেয়ারম্যান দীপক সি মেহতার সঞ্চালনায় বৈঠকে ভারতের কেমিক্যাল ও ফার্টিলাইজার মন্ত্রী অনন্ত কুমার, রসায়ন, সার, সড়ক যোগাযোগ  ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী মানসুখ এল. মানদাভিয়া, উড়িষ্যা প্রদেশের শিল্পমন্ত্রী দেবী প্রসাদ মিশ্রসহ ঊধর্বতন সরকারি কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী, কেমিক্যাল ও পেট্রোকেমিক্যাল শিল্প উদ্যোক্তা এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

আমির হোসেন আমু বলেন, জ্ঞানভিত্তিক সবুজ শিল্পায়নের লক্ষ্য অর্জনে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। এ লক্ষ্যে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বৃদ্ধি করতে হবে। বিকল্প জ্বালানির উৎস হিসেবে বাংলাদেশ ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়িয়েছে। বর্ধিত জ্বালানি চাহিদা মেটাতে  লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) প্লান্ট স্থাপনের পাশাপাশি আমদানিকৃত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যেও সরকার কাজ করছে বলে তিনি জানান। 

শিল্পমন্ত্রী বলেন, কৌশলগত ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছে।সরাসরি বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে সরকার দেশি-বিদেশি নির্বিশেষে সকল উদ্যোক্তাদের সমান সুযোগ দিচ্ছে। সরকার বিদেশি বিনিয়োগকারীদেরকে শেয়ার বাজারের বিনিয়োগ, স্থানীয় ব্যাংক থেকে মূলধনী ঋণ গ্রহণ, স্থায়ীভাবে বসবাসের অনুমোদন (রেসিডেন্সশিপ), শতভাগ মুনাফা ও লভ্যাংশ স্থানান্তর কিংবা পুনর্বিনিয়োগ, শুল্ক অবকাশ, তিন বছর পর্যন্ত ব্যক্তি আয় করের অব্যাহতি, অর্থনৈতিক অঞ্চলে ভূমি বরাদ্দ, দ্বৈতকর অব্যাহতি, অগ্রাধিকারখাতে বিনিয়োগে নগদ প্রণোদনাসহ বেশ কিছু সুবিধা প্রদান করছে। এসব সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের উদীয়মান শিল্পখাতে ভারতীয় উদ্যোক্তারা বিনিয়োগে এগিয়ে আসতে পারে বলে তিনি মন্তব্য করেন।

/এসআই/ এপিএইচ/

আরও পড়ুন:
সুদারোপের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না ২৩ ব্যাংক

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম