রানার ও ফস্টার পেমেন্টস’র মধ্যে চুক্তি সই

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১১:১৭

রানার ও ফস্টার পেমেন্টস’র মধ্যে চুক্তি সই রানার অটোমোবাইলস লিমিটেড এবং ফস্টার পেমেন্টস’র মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছে। এ চুক্তির আওতায় রানারের সব মোটরসাইকেল ও স্পেয়ার পার্টস ফস্টার পেমেন্টস’র অনলাইনের গেটওয়ের মাধ্যমে ক্রেতার কাছে দ্রুত পৌঁছে যাবে।

শনিবার রানার গ্রুপের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি সই হয়। রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং ফস্টার পেমেন্টস’র ব্যবস্থপনা পরিচালক জামান বাহাদুর খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রেতারা রানার মোটরসাইকেল কিনতে পারবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রানার অটোমোবাইলস্ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মুকেশ শর্মাসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম