স্বাচ্ছন্দ্যে বিনিয়োগের পরিবেশ আছে দেশে: বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫৯

বাংলাদেশ ব্যাংক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের ক্ষেত্রে সরকার যে উদ্যোগ নিয়েছে, তাতে পৃথিবীর যে কোনও দেশ এখানে স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করতে পারবে এবং তারা বিনিয়োগে উৎসাহিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান।

তিনি বলেন, ‘এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং (এপিজি) ওয়েবসাইটে শিগগিরই বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করবে। যেখানে বাংলাদেশের মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থা উন্নত বিশ্বের সমতুল্য বলে উল্লেখ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘‘গত ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এপিজি’র বার্ষিক সভায় বাংলাদেশ সম্পর্কিত যে প্রতিবেদনটি অনুমোদন হয়েছে তাতে বাংলাদেশকে ব্যবসায়ের ক্ষেত্রে ‘ঝুঁকিমুক্ত’ বলে উল্লেখ করা হয়েছে।’’

সংবাদ সম্মেলনে বিএফআইইউ’র অপারেশনাল হেড দেবপ্রসাদ দেবনাথসহ কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জিএম/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান