‘কাস্টমার ফার্স্ট ডে’পালন করলো গ্রামীণফোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫১

‘কাস্টমার ফার্স্ট ডে’পালন করলো গ্রামীণফোন শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে ‘কাস্টমার ফার্স্ট ডে’ পালন করলো মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ফোন লিমিটেড।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজে (ডিআরএমসি) আয়োজিত এক অনুষ্ঠানে এ দিবস পালন করা হয়। গ্রামীণ ফোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা এবং নিরাপদ ইন্টারনেট সম্পর্কে সচেতনতা বাড়ানোর অঙ্গীকার করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল হান্নান।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘এ ধরনের অনুষ্ঠান নির্ভয়ে বাংলাদেশের মানুষকে ইন্টারনেটের পূর্ণ সম্ভাবনা ব্যবহারে সহায়তা করবে।’

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি বলেন, ‘পরবর্তী পাঁচ বছরে এশিয়াতে  টেলিনরের বাজারের বড় সম্প্রসারণ ঘটবে। আর তরুণরাই হবে ডাটাকেন্দ্রিক টেলিকম খাতের মূল গ্রাহক। এ বাজারে প্রথমবারের মতো প্রায় ৫০ কোটি তরুণের কাছে ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি হবে এবং তারা অনলাইনে কিভাবে নিরাপদে থাকেবে এ নিয়ে তাদের শিক্ষিত করে তোলাই টেলিনরের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, ‘বর্তমানে বাংলাদেশে সাইবার বুলিংয়ের মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের দেশে এ সমস্যা সমাধানে এটি একটি সময়োপযোগী আহ্বান। শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে ডিজিটাল সময়ে তরুণদের সুসজ্জিত করে তোলা এবং ইন্টারনেটের অপব্যবহার সম্পর্কে তাদের শিক্ষাদান আমাদের দায়িত্ব।’

টেলিনরের কার্যক্রম রয়েছে এমন ১৩টি দেশে একযোগে ‘কাস্টমার ফার্স্ট ডে’ উদযাপিত হয়েছে।  ‘কাস্টমার ফার্স্ট ডে’ উদ্যোগটি গ্রামীণফোনের কর্মী ও ম্যানেজমেন্ট টিমকে সরাসরি গ্রাহকদের সাথে কথা বলার ও তাদেরকে নিরাপদ ইন্টারনেট নিয়ে জানানো এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিয়ে অঙ্গীকার করার সুযোগ করে দেয়। এছাড়াও, গ্রামীণফোন ভবিষ্যৎ প্রজন্মকে অনলাইনে সুরক্ষিত রাখতে চায় এবং শেখার উৎস হিসেবে ডিজিটাল মাধ্যমের শক্তিকে তাদের মধ্যে ছড়িয়ে দিতে চায়।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি