কর্মক্ষম জনগোষ্ঠীই উন্নয়নের জাদুকাঠি: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৬, ১৯:০৫আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৯:১৬

 

বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কর্মক্ষম জনগোষ্ঠীই দেশের উন্নয়ন সফলতার জাদুকাঠি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘একটি জাতির এগিয়ে যাওয়ার অন্যতম উপাদান হচ্ছে মানবসম্পদ। মানবসম্পদ উন্নয়নে যথাযথ পরিকল্পনার ফলে দেশে শতকরা ৯৮ ভাগ ছেলেমেয়ে স্কুলমুখী হয়েছে। শতকরা ১০ভাগ তরুণ কারিগরি শিক্ষা গ্রহণ করেছে যা গত ৮ বছর আগেও শতকরা একভাগেরও কম ছিল।’ শনিবার ঢাকায় গান্ধি আশ্রম ট্রাস্ট আয়োজিত মহাত্মা গান্ধির ১৪৭তম জয়ন্তী উপলক্ষে ‘সমাজ পরিবর্তনে যুব সমাজের ভূমিকা ও গান্ধি দর্শন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মানবসম্পদ উন্নয়নে বিদ্যমান ব্যবস্থা অব্যহত থাকলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে জ্ঞানভিত্তিক অর্থনীতির দেশ।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গান্ধী ছিলেন একজন মহান দার্শনিক। তিনি নারীর ক্ষমতায়ন , শিক্ষাবিস্তার এবং দারিদ্র্যবিমোচনে সমাজের অবহেলিত ও বঞ্চিত শ্রেণির মানুষদের সঙ্গে নিয়ে অহিংস সংগ্রাম করেছেন। তিনি প্রায় শত বছর আগে উপলব্ধি করেছিলেন, মানবসম্পদ উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়।’
গান্ধি নিজের হাতে চরকা দিয়ে কাপড় বুনে কুমিল্লায় খাদি শিল্পের যে যাত্রা শুরু করেছিলেন তা মানব সম্পদ উন্নয়নে অনুপ্রেরণার উৎস হয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের ২ কোটি ৯০ লাখ কর্মক্ষম মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সবচেয়ে বড় কাজ। সরকারের পরিকল্পনা হচ্ছে, দেশের প্রতিটি মানুষকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা।’
গান্ধি আশ্রম ট্রাস্টের সভাপতি ড. দেবপ্রিয় ভট্রাচার্যের সঞ্চালনায় বাংলাদেশে ভারতের হাইকমিশনা হর্ষবর্ধন শ্রিংলা, বাংলাদেশে বৃটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক এবং ইউএনডিপি বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর নিক বেরেসফোর্ড অনুষ্ঠানে বক্তৃতা করেন ।
/এসআই/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম