জ্বালানি ও আবাসন শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী হতে যাচ্ছে রাজধানীতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৬, ১৪:৫২আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৪:৫২

জ্বালানি ও আবাসন শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী হতে যাচ্ছে রাজধানীতে দেশীয়দের পাশাপাশি বিশ্বের ১২টি দেশের উদ্যোক্তাদের অংশগ্রহণে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জ্বালানি ও আবাসন শিল্পের পণ্য ও সেবা নিয়ে তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনী। আগামী ১০ থেকে ১২ নভেম্বর রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে  এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রদর্শনী কর্তৃপক্ষ সেমস গ্লোবাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এবারের প্রদর্শনীতে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, চীন, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, জাপান,ইতালি, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন ও যুক্তরাষ্ট্র অংশ নেবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ, সৌর বিদ্যুৎ, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানী, নির্মাণসামগ্রী, নির্মাণ কৌশল, যন্ত্রাংশ, সেফটি ও সিকিউরিটিজ এবং আবাসন শিল্পের পণ্য ও সেবা দিতেই তিন দিনের এ আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। এ প্রদর্শনীর মাধ্যমে ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক ও সরবরাহকারীদের মধ্যে একটি সেতুবন্ধন রচিত হবে। এছাড়াও ১২টি দেশের প্রদর্শকদের ঘনিষ্ঠ যোগাযোগ বাংলাদেশের সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ফলে সংশ্লিষ্ট খাতে চাহিদা পূরণে সমন্বিত উদ্যোগ নেওয়া সহজ হবে।

এছাড়া প্রদর্শনীর পাশাপাশি সেমস গ্লোবাল এনার্জি বাংলা এবং রাশিয়ার রসঅ্যাটমের সঙ্গে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। যেখানে পরমাণু শক্তি খাতে বাংলাদেশের ভবিষ্যত সম্ভাবনা সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হবে। ১২ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার সেমিনার হলে এক কর্মশালায় এ বিষয়ে আলোকপাত করা হবে।

ওয়েবসাইটের মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন অথবা ভেন্যুতে সরাসরি রেজিস্ট্রেশনের মাধ্যমে দর্শণার্থীরা প্রদর্শনীগুলো উপভোগ করতে পারবেন। প্রতিদিন সকাল এগারোটা থেকে শুরু হয়ে রাত আটটা পর্যন্ত প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সেমস গ্লেবালের ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন নেসা ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর কামরুল ইসলাম, জেনারেল ম্যানেজার লুৎফর রহমান এবং ডেপুটি জেনারেল ম্যানেজার আবু নইম মো. শরীফ।

আরও পড়ুন-


আহলে সুন্নাতকে প্রতিবাদ সভার অনুমতি দিয়ে মাঠে ছিল না প্রশাসন!

 

/আরএআর/এফএস/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের