‘রাইজ এবাভ অল’ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ নভেম্বর ২০১৬, ১৭:৩১আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৭:৩১

‘রাইজ এবাভ অল’ অনুষ্ঠিত দর্শকদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সেইলর প্রেজেন্টস ‘রাইজ এবাভ অল’ পাওয়ার্ড বাই কুপারস বেকারি। ডন সামদানী ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির আয়োজনে এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বক্তারা শুনিয়েছেন তাদের সাফল্য আর ব্যর্থতার গল্প। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- গায়ক, অভিনেতা ও শিক্ষাব্যক্তিত্ব তাহসান খান, গ্রামীণ ফোন ও এয়ারটেলের সাবেক চিফ কমিউনিকেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস অফিসার রুবাবা দৌলা, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সারয়ার ফারুকী, ব্র্যাক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ কমিউনিকেশনস জারা মাহবুব, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, প্রযোজক সাইদুস খালেদ সুমন, ডন সামদানি ফ্যাসিলিটেশনের চিফ ইন্সপিরেশনাল অফিসার জি সামদানী ডন।

অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের সংগ্রামের গল্প শোনার সুযোগ করে দেওয়া। বক্তাদের গল্প শুনিয়ে তাদের অনুপ্রাণিত করা। রাইজ এবাভ অল অংশগ্রণকারীদের আত্ম উন্নয়নের সুযোগ করে দিয়েছে। যা তাদের ব্যাক্তিগত এবং কর্মজীবন দুই জায়গাতেই কাজে লাগবে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের