আশুলিয়া অঞ্চলের শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৬, ১৯:২৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ১৯:৩১





কারখানা (ছবি: সংগৃহীত) আশুলিয়া অঞ্চলের বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকরা তাদের কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী মুজিবুল হকের সভাপতিত্বে আন্দোলনরত শ্রমিক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেওয়া হয়।


বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সভায় আশুলিয়ার যে সব কারখানার শ্রমিকরা কাজ থেকে বিরত রয়েছে তারা আগামী শনিবার সকাল থেকে কাজে যোগ দেবে বলে ঐকমত্যে পৌঁছেছে। আরও সিদ্ধান্ত হয় যে, উদ্দেশ্যমূলকভাবে আন্দোলনের নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে গার্মেন্টসের উৎপাদন স্বাভাবিক রাখার স্বার্থে সরকার আইনানুগ কঠোর ব্যবস্থা নেবে।
এ বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, কলকারকানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক সৈয়দ আহমেদ, শিল্প পুলিশের মহাপরিচালক আবদুস সালাম, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. তৌহিদুর রহমান, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আলমগীর রনি, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশনের সভাপতি আবুল হোসেন, ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাস-এর সাধারণ সম্পাদক চায়না রহমান, বিজিটিএলডব্লিউএফ-এর নেতা কুতুব উদ্দিন আহমেদ, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহমিনা রহমান, বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সহ-সভাপতি মো. রাশেদুল আলম রাজু, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতা সালাউদ্দিন স্বপন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. বাহারাম সুলতান, বিজিআইডব্লিউএফের সভাপতি বাবুল আক্তার, এনজিডব্লিউএফের সাফিয়া পারভিন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান, বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি শামিমা আক্তার শিরীন, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের মরিয়ম আক্তার, রেডিমেন্টস গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশনের সভাপতি লাবলী ইয়াসমীন, গার্মেন্টস টেইলার্স ওয়ার্কাস’র সাধারণ সম্পাদক বদরুদ্দোজা নিজাম, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শামিমা নাসরিন এবং গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি লিমা ফেরদৌসি প্রমুখ বৈঠকে অংশ নেন।
সভায় শ্রমিকদের বিভিন্ন সমস্যার ওপর দীর্ঘ আলোচনা শেষে এ মাসে অথবা আগামী মাসের প্রথম দিকে কারখানাগুলোর মালিকদের উপস্থিতিতে শ্রমিক, মালিক ও মন্ত্রণালয় একটি সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে।
/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম