বাণিজ্য মেলায় ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স পণ্যের দাম কমলো

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৭, ১৩:৪৬আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৩:৪৬

বাণিজ্য মেলায় ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স পণ্যের দাম কমলো নতুন বছর এবং বাণিজ্যমেলা উপলক্ষে সারা দেশে বিভিন্ন ধরণের হোম অ্যাপ্লায়েন্স পণ্যের দাম কমালো দেশীয় ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন। এছাড়াও বাণিজ্য মেলায় ওয়ালটনের মেগা প্যাভিলিয়নে হোম অ্যাপ্লায়েন্স পণ্যে পাঁচ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।

দাম কমানো হয়েছে ওয়ালটন ব্র্যান্ডের আয়রন, ওয়াশিং মেশিন, কফি মেকার, ইলেকট্রিক ও মাইক্রোওয়েব ওভেন, এয়ার ফ্রায়ার, হেয়ার স্ট্রেইটনার, ইলেকট্রিক প্রেসার কুকার, ইলেকট্রিক লাঞ্চ বক্সসহ প্রায় ২০টি হোম অ্যাপ্লায়েন্স পণ্যের।

বাণিজ্য মেলায় ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স পণ্যের দাম কমলো ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স বিপণন বিভাগের কর্মকর্তারা জানান, নতুন বছর ও দেশের সর্ববৃহৎ বাণিজ্য মেলা উপলক্ষে ওয়ালটনের ৮ কেজি ধারণক্ষমতার ওয়াশিং মেশিনের দাম তিন হাজার টাকা কমিয়ে ২৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে। একই ধারণক্ষমতার আরেকটি মডেলের ওয়াশিং মেশিনের দাম ২৮ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার ২০০ টাকায় নির্ধারণ করা হয়েছে। আর ৭ কেজি ধারণক্ষমতার ওয়াশিং মেশিনে দাম ২ হাজার ২৫০ টাকা কমিয়ে ২২ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাণিজ্য মেলায় ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স পণ্যের দাম কমলো ওয়ালটন হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বিভাগের প্রোডাক্ট ম্যানেজার মো. মাশরুর হাসান বলেন, ‘গত বছরচেয়ে সব হোম অ্যাপ্লায়েন্সের চাহিদা ও বিক্রি বেড়েছে আশাতীত।  ফলে উৎপাদন খরচ ও আনুষঙ্গিক খরচও কমেছে। পাশাপাশি, নতুন বছর ও বাণিজ্য মেলা উপলক্ষে গ্রাহকদের বিশেষ কিছু উপহার দিতে নতুন নতুন মডেলের পণ্য ছাড়ার পাশাপাশি কমানো হয়েছে দামও।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম