কুয়ালা লামপুরে ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৭, ২০:১৫আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ২০:১৯

ইউএস-বাংলা এয়ারলাইন্স

এবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১ মার্চ থেকে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটের মাধ্যমে এই রুটে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। সোমবার (২৩ জানুয়ারি) সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের বাকি পাঁচ দিন ঢাকা থেকে কুয়ালা লামপুর রুটে ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা-কুয়ালা লামপুর রুটে ওয়ান ওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ১৮ হাজার ১২২ টাকা এবং ফেরার পথের ভাড়া ২৫ হাজার ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়ার সঙ্গে সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত থাকবে।
এতে বলা হয়, বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ৮টি বিজনেস ক্লাস এবং ১৫৬টি ইকোনমি ক্লাস এর আসন ব্যবস্থা রয়েছে।
এছাড়াও স্বল্প সময়ের মধ্যে সিঙ্গাপুর, দোহা, গুয়াংজু রুটেও ফ্লাইট পরিচালনা শুরু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আর আগামী ফেব্রুয়ারি মাসে আরও একটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ইউএস-বাংলা এয়ালাইনসের বিমান বহরে যুক্ত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম