শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পাশে বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৭, ২০:২৫আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ২০:২৮





বাংলাদেশ ব্যাংক শেয়ারবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা যেন গুরুতর ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। তিনি বলেন, ‘২০১০ সালের বিরাজমান মন্দা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুস্থ ধারা অব্যাহত রাখা জরুরি। এ বিষয়ে কার্যকর নজরদারি গুরুত্বপূর্ণ। তা না হলে অতীতের মতো এবারও ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে। রবিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত চলতি ২০১৬-১৭ অর্থবছরের শেষার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণাকালে তিনি এসব কথা বলেন।
গর্ভনর বলেন, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ইতোমধ্যে সতর্কতামূলক উপদেশ জারি এবং বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে যথাযথ পদক্ষেপ নিয়েছে। স্পন্সরদের শেয়ার ও অস্বাভাবিক উচ্চ প্রাইস আর্নিং রেশিওধারী শেয়ারগুলোর বিপরীতে মার্জিন ঋণ যোগানের ওপর বিধিনিষেধ আরোপও হতে পারে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের দিক থেকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইতোমধ্যে ব্যাংকগুলোর ওপর নজরদারি জোরদার করা হয়েছে।’
এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর দিক থেকেও তাদের গ্রাহকদের নেওয়া বিভিন্ন ঋণ সঠিক খাতে যথাযথ ব্যবহার হয় কিনা, সে বিষয়ে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘অস্বাভাবিক লাভের আশায় শেয়ারবাজারে বিনিয়োগের অপব্যবহার যেন না হয়, সে বিষয়ে নজরদারি জোরদার করতে হবে।’
ঘোষিত মুদ্রানীতিতে জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবাহ আগের মতোই সাড়ে ১৬ শতাংশে রাখা হয়েছে। এ ছাড়া জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্য মাত্রা ৭ দশমিক ২ শতাংশ অর্জনের ব্যাপারে দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয়েছে।
চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণের লক্ষ্যমাত্রা ১৬ দশমিক ৬ শতাংশ এবং দ্বিতীয়ার্ধের জন্য সাড়ে ১৬ শতাংশ ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, এস এম মনিরুজ্জামান, অর্থনৈতিক উপদেষ্টা মো. আখতারুজ্জামানসহ বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা ।
/জিএম/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম