মানি লন্ডারিং ঠেকাতে ফিনল্যান্ডের সঙ্গে চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৬

ফিনল্যান্ড

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন ঠেকাতে ফিনল্যান্ডের সঙ্গে চুক্তি (সমঝোতা স্মারক) সই করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মঙ্গলবার  কাতারে এই দু-দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা ফিনল্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (আরএপি) ও বিএফআইইউ’র মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, এ চুক্তির ফলে দু’দেশের মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক তথ্য আদান-প্রদান করতে পারবে বিএফআইইউ ও  আরএপি।

বিএফআইইউ এর পক্ষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান এবং ফিনল্যান্ড এফআইইউ’র প্রধান কর্মকর্তা পেক্কা ভাসারা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

প্রসঙ্গত, কাতারে ২৯ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে এগমন্ট গ্রুপের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসমূহের সভা।

এর মাধ্যমে বিএফআইইউ এর সঙ্গে ৪৮টি দেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো।

 /জিএম/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম