শ্রমিক কল্যাণ ফান্ডে ৬ কোটি টাকা দিয়েছে ইউনিলিভার ও পেট্রোবাংলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৭, ১২:৩৪আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১২:৩৪

ইউনিলিভার-পেট্রোবাংলা সরকারের শ্রমিক কল্যাণ ফান্ডে মোট ৬ কোটি এক লাখ ১৯ হাজার ৯৭১ টাকা জমা দিয়েছে ইউনিলিভার বাংলাদেশ ও পেট্রোবাংলা। এর আগে এ ফান্ডে জমা ছিল ১৯৫ কোটি টাকা। ফলে বর্তমান এ ফান্ডের পরিমান দাঁড়িয়েছে ২০১ কোটি এক লাখ ১৯ হাজার ৯৭১ টাকা।

মঙ্গলবার সকালে সচিবালয়ে  শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের কাছে এ চেক হস্তান্তর করেন কোম্পানির প্রতিনিধিরা। এ সময় মন্ত্রণালয়ের সচিব মিখাইল শিপার উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রতিবছর কোম্পানির মোট লভ্যাংশের ৫ ভাগের এক দশমাংশ সরকারের এ শ্রমিক কল্যাণ ফান্ডে জমা দিতে হয়। ২০১৬ সালের লভ্যাংশ বাবদ ইউনিলিভার বাংলাদেশ ৪ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৪৮৪ টাকা এবং পেট্রোবাংলা ২০১৫-১৬ অর্থবছরের জন্য এক কোটি ৩২ লাখ ৯ হাজার ৪৮৭ টাকার চেক হস্তান্তর করেছে।

ইউনিভার বাংলাদেশের পক্ষে চেক হস্তান্তর করেছেন পরিচালক (অর্থ) জাহিদুল ইসলাম মালিথা, কুনাল শর্মা পরিচালক (মানবসম্পদ) এবং কোম্পানি সচিব কাজী কামরুল হাসান। আর পেট্রোবাংলার পক্ষে চেক হস্তান্তর করেছেন কোম্পানির ডিজিএম গোলাম হায়দার, ম্যানেজার জসিম উদ্দিন আহমেদ এবং সিবিএ সভাপতি নাসির উদ্দিন আহমেদ শাহ।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম