মাসের সেরা কমিশনার হলেন এনবিআরের তিন কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৭, ২৩:৩০আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ২৩:৩০

জাতীয় রাজস্ব বোর্ড

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব অর্জন করায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন কমিশনারকে ‘কমিশনার অব দ্য মান্থ’ বা মাসের সেরা কমিশনার ঘোষণা করা হয়েছে। এরা হচ্ছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব) একেএম নুরুজ্জামান, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট মো. সফিকুল ইসলাম ও কাস্টমস হাউজ, বেনাপোলের কমিশনার মো. শওকাত হোসেন।

বুধবার শুল্ক ও ভ্যাট বিভাগের ২০১৬-২০১৭ অর্থবছরের রাজস্ব সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জনের কর্মকৌশল ও রাজস্ব সংগ্রহ সংক্রান্ত অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ক এক সভায়  এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান তিন কমিশনারের নাম ঘোষণা করেন।

এসময় জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের শুল্ক ও ভ্যাট বিভাগের সংশ্লিষ্ট কমিশনাররা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত ঢাকা (পূর্ব) ভ্যাট কমিশনারেট লক্ষ্যমাত্রার চেয়ে ৬ কোটি টাকা বেশি রাজস্ব আহরণ করেছে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত ঢাকা (পূর্ব) ভ্যাট কমিশনারেট অঞ্চলকে লক্ষ্যমাত্র দেওয়া হয়েছিল ৯০৬ কোটি টাকা। অথচ এই সময়ে তারা রাজস্ব আহরণ করেছে ৯১২ কোটি টাকা।

একইভাবে গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত সিলেট (ভ্যাট) কমিশনারেট লক্ষ্যমাত্রার চেয়ে ১৭ কোটি টাকা বেশি রাজস্ব আহরণ করেছে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত সিলেট (ভ্যাট) কমিশনারেট অঞ্চলকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল ৫৫৮ কোটি টাকা। এই সময়ে তারা রাজস্ব আহরণ করেছে ৫৭৫ কোটি টাকা।

অনুরূপভাবে গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত বেনাপোল কাস্টমস হাউজ লক্ষ্যমাত্রার চেয়ে ২১২ কোটি ১৬ লাখ টাকা বেশি রাজস্ব আহরণ করেছে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত বেনাপোল কাস্টমস হাউজকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল ২ হাজার ১৮৯ কোটি টাকা। এই সময়ে তারা রাজস্ব আহরণ করেছে ২ হাজার ৪০১ কোটি টাকা।

 /জিএম/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের