একনেকে ৩ হাজার ২৮৯ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৭, ২০:২২আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ২০:২২

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩ হাজার ২৮৯ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ৮টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।

একনেক সভায় প্রধানমন্ত্রীসহ অন্যরা একনেক সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক এবং সংশ্লিষ্ট সিনিয়র সচিব ও সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন। অনুমোদিত প্রকল্পের মধ্যে জিওবি ২ হাজার ৪১২ কোটি ৪৪ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল ৩৪ কোটি ৫৯ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৮৪২ কোটি ৪০ লাখ টাকা।

একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভার বিস্তারিত সাংবাদিকদের জানান। মন্ত্রী বলেন, ‘প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে প্রয়োজনে আরও সংস্কার আনা হবে।’

মুস্তফা কামাল বলেন, ‘২০১৬-২০১৭ অর্থবছরের মার্চ মাস পর্যন্ত এডিপি বাস্তবায়ন হার শতকরা ৪৫ ভাগ এবং বাস্তবায়িত প্রকল্পের টাকার পরিমান ৫৩ হাজার ৮৬৪ কোটি টাকা। গত অর্থ বছরে মার্চ পর্যন্ত এডিপি বাস্তবায়নের এ হার ছিল শতকরা ৪৪ভাগ এবং বাস্তবায়িত প্রকল্পের টাকার পরিমান ছিল ৪১হাজার ৯৭৫ কোটি টাকা। অর্থাৎ এ বছর মার্চ পর্যন্ত গত বছর একই সময়ের তুলনায় প্রায় ১২ হাজার কোটি টাকা বেশি ব্যয় হয়েছে।’

একনেক সভায় অনুমোদিত ৮টি প্রকল্প হচ্ছে- ‘উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো (সংশোধিত)’ প্রকল্প। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১ হাজার ৫৭ কোটি টাকা। এর মধ্যে জিওবি ২১৫.১১ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ৮৪২.৪০ কোটি টাকা।

‘রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১৭২.৯৮ কোটি টাকা। এর মধ্যে জিওবি ১৩৮.৩৯ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল ৩৪.৬০ কোটি টাকা।

‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (খুলনা জোন)’ প্রকল্প। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৫৯৯.৭৪ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। ‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (কুমিল্লা জোন)’ প্রকল্প। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৪৭৬.৩৯ কোটি টাকা। এর পুরোটাই জিওবি।

‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (রংপুর জোন)’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৫৯৮.১০ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। ‘কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট-মিঠামইন সড়ক উন্নয়ন (চামড়াঘাট-মিঠামইন অংশ) জেড-৩৬০৩) (২য় সংশোধিত)’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১৩২.৫৩ কোটি টাকা। এর পুরোটাই জিওবি।

‘বরিশাল মেট্রোপলিটন ও খুলনা জেলা পুলিশ লাইন নির্মাণ’ প্রকল্প।এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১৫২.১০ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। ‘ময়মনসিংহ ও গোপালগঞ্জে দুটি স্বয়ংসম্পূর্ণ ১০ কিলোওয়াট এফএম বেতার কেন্দ্রের স্থাপন (১ম সংশোধিত)’ প্রকল্প।এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১০০.০৮ কোটি টাকা। এর পুরোটাই জিওবি।

/এসআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম