ব্যাংকগুলোকে হাওর অঞ্চলে সিএসআর কার্যক্রম বাড়ানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৭, ১৮:১৯আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৮:২১

বাংলাদেশ ব্যাংক করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় হাওর অঞ্চলে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণসামগী বিতরণের জন্য দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনা পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন হাওরাঞ্চল তথা সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢলের পানি এবং ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ধানসহ কৃষিজাত ফসল প্রায় সম্পূর্ণ ধ্বংস হওয়ায় এ অঞ্চলের কৃষকেরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে, গবাদিপশুর ব্যাপক ক্ষতি হয়েছে। ওই অঞ্চলের অসহায় মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। এ অবস্থায় করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে অবিলম্বে প্রয়োজনীয় আর্থিক সাহায্য ও ত্রাণসামগ্রী পাঠানো জন্য অনুরোধ করা গেল।

/ জিএম/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম