অভ্যন্তরীণ উৎস থেকে ৬০ হাজার কোটি টাকা ধার নেবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৭, ০১:৪৯আপডেট : ০২ জুন ২০১৭, ০১:৫৮
image

জাতীয় সংসদে ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে প্রায় ৬০ হাজার কোটি টাকা ধার করবে সরকার। এর মধ্যে ব্যাংক থেকে ২৮ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হবে। এছাড়া সঞ্চয়পত্র থেকে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার কথাও জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি হওয়ায় আগামী অর্থবছরের বাজেট ঘাটতি দাঁড়াবে ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা। যা জিডিপির ৫ শতাংশ। ব্যাংক ব্যবস্থা থেকে ২৮ হাজার ২০৩ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রায় সোয়া লাখ কোটি টাকার ঘাটতি মেটাতে নতুন বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে ৬০ হাজার ৩৫২ কোটি টাকা ধার করতে হবে সরকারকে। এর মধ্যে সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হয়েছে ৩০ হাজার ১৫০ কোটি টাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের যে বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়েছে তাতে এ লক্ষ্যমাত্রার কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

২০১৬-১৭ অর্থবছরের বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে ৬১ হাজার ৫৪৮ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ধরেছিল সরকার। সঞ্চয়পত্র থেকে ঋণ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৬৯ হাজার ৯০৩ কোটি টাকা করা হয়েছে।

বিদায়ী অর্থবছরের মূল বাজেটে সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ৬১০ কোটি টাকা। কিন্তু বৃহস্পতিবার উপস্থাপিত সংশোধিত বাজেটে তা ৪৫ হাজার কোটি টাকায় নেওয়ার কথা জানান অর্থমন্ত্রী।

ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা মূল বাজেটের ৩৮ হাজার ৯৩৮ কোটি টাকা থেকে কমিয়ে ২৩ হাজার ৯০৩ কোটি টাকায় নামিয়ে আনা হয় সংশোধিত বাজেটে।

/জিএম/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম