ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সি. কিউ. কে. মুস্তাক আহমদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৭, ১৩:০৫আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৩:২১

সি.কিউ.কে. মুস্তাক আহমদ সাবেক সিনিয়র সচিব সি. কিউ. কে. মুস্তাক আহমদকে ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ জুলাই)এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপ-সচিব মফিজ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি জুলাই মাসের ২ তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে। মুস্তাক আহমদ ইতোমধ্যে চেয়ারম্যান পদে যোগদান করেছেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য মুস্তাক আহমদকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এর মধ্যে তার বয়স ৬৫ বছর পূর্ণ হলে তিনি এই পদ থেকে বিদায় নেবেন। 

উল্লেখ্য, মুস্তাক আহমদ সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ওই পদ থেকে তিনি ২ জুলাই ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান পদে যোগ দেন।

/এসআই/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম