শুক্রবার থেকে বাড়ছে স্বর্ণের দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৭, ২১:৪৯আপডেট : ২৭ জুলাই ২০১৭, ২১:৪৯

স্বর্ণ দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) থেকে নতুন দাম কার্যকর হবে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বাংলাদেশ জুয়েলারি সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আন্তর্জাতিক বাজারে গত এক মাস ধরে দাম ঊর্ধ্বমুখী থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি স্বর্ণের দাম সর্বনিম্ন ৮১৬ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছে। ফলে নতুন মূল্যে এখন এই পরিমাণ স্বর্ণের দাম পড়বে ৪৭ হাজার ১২২ টাকা।

২১ ক্যারেটে ১ হাজার ৩৪১ টাকা বাড়িয়ে ৪৫ হাজার ১৯৮ টাকা করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ৯৯১ টাকা বাড়ানো হয়েছে। ফলে এ শ্রেণির স্বর্ণের দাম এখন পড়বে ৩৯ হাজার ৬৫৭ টাকা।

জুয়েলারি সমিতির তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দেশের বাজারে ভরিপ্রতি ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ৬১৬ টাকা দরে বিক্রি হয়েছে।

/জিএম/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম