রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক ১ হাজার ৬৬৩ কর্মকর্তা নেবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৭, ১৮:১৯আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৮:২২

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক ১ হাজার ৬৬৩ কর্মকর্তা নেবে রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, জনতা ব্যাংকসহ ৬ ব্যাংকে মোট ১ হাজার ৬৬৩ জনকে নিয়োগ দেওয়া হবে। বুধবার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি  প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনালী ব্যাংকে ৫২৭ জন, জনতা ব্যাংক লিমিটেডে ১৬১ জন, রূপালী ব্যাংক লিমিটেডে ২৮৩ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৩৯ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৫১ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৩১ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এছাড়া বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ১ জন  ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ৭০ জনসহ মোট ১ হাজার ৬৬৩ জন নিয়োগ দেওয়া হবে।

অবশ্য পদের সংখ্যা পরে বাড়তে বা কমতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ১ আগস্ট ২০১৭ তারিখে সর্বোচ্চ ৩০ বছর, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের