স্বর্ণের দাম ভরিতে বাড়ছে দেড় হাজার টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ২০:২২

স্বর্ণের দাম ভরিতে বাড়ছে দেড় হাজার টাকা এক মাসের মধ্যে দেশে আবারও বাড়ছে স্বর্ণের দাম। আগামীকাল সোমবার (১১ সেপ্টেম্বর) থেকে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের এক হাজার ৩৪১ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৫৮৩ টাকা বাড়বে।

তবে রুপার দাম অপরিবর্তিত থাকছে। আগের মতোই প্রতি ভরি রুপা এক হাজার ৫০ টাকায় বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (১০ সেপ্টেম্বর) স্বর্ণের দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়। 

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ৪১ হাজার ৯৯০ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে ২৬ হাজার ৮২৭ টাকায়। নতুন দাম আগামীকাল সোমবার থেকে সারা দেশে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ ৪৮ হাজার ৬৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৪৮১ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ৪০ হাজার ৮২৪ টাকায় বিক্রি হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ২৬ হাজার ২৪৪ টাকায় বিক্রি হচ্ছে।

গত ১২ আগস্ট স্বর্ণের দাম ভরিপ্রতি এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়। এর আগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দু’দফা দাম বাড়ার পর ৮ মে ভরিপ্রতি এক হাজার ১৬৭ টাকা দাম কমায় সমিতি। এরপর ২৮ জুলাই আবার স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ানো হয়।

 

/এসআই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি