ফেসবুকে মন্তব্য করায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাকে শোকজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৭, ০৪:৫০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ০৪:৫২

বাংলাদেশ ব্যাংক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ‘দ্য ফ্যামিলি অব বাংলাদেশ ব্যাংক’ নামের একটি ক্লোজ গ্রুপে মন্তব্য করার কারণে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সিফাতুল হক শিবলিকে শোকজ করা হয়েছে। ২ অক্টোবরের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি তাকে ব্যাংক পরিদর্শন বিভাগ-২ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের কোনও কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। অভিযুক্ত সিফাতুল হক শিবলিকে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এর আগে বুধবার তাকে ব্যাংক পরিদর্শন বিভাগ-২ থেকে বদলি করে মানবসম্পদ বিভাগে যুক্ত করা হয়। এছাড়া  তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি কমিটিও গঠন করা হয়েছে ।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর  শিবলি ‘দ্য ফ্যামিলি অব বাংলাদেশ ব্যাংক’ নামে ফেসবুকের গ্রুপে মন্তব্য ছিল ‘ডিজি মহোদয় আপনি অনুমতি দিলে একটি লোন (ঋণ) ক্লাসিফায়েড (খেলাপি) করতে চাই।’ তিনি আরও লেখেন, ‘এভাবে চলতে থাকলে বাংলাদেশ ব্যাংক শেষ হয়ে যাবে।’

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক