বড় দরপতন দুই পুঁজিবাজারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৭, ২০:৫৬আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ২১:০০

ডিএসই ও সিএসই

বড় ধরনের দরপতন হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। ব্যাংক খাতের কোম্পানিগুলোর শেয়ারের দরপতনের প্রভাবে এমনটি হয়েছে। সোমবার (৯ অক্টোবর) লেনদেন শেষে সূচক ও লেনদেন দুটোই কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট কমেছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণও কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৯৬৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৮৬ কোটি ৪০ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে এক হাজার ৫৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক কমে ছয় হাজার ১২৮ পয়েন্ট নেমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সোমবার সিএসইতে ৪৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২১১ পয়েন্ট কমে নেমেছে ১৯ হাজার ৬৬ পয়েন্টে;  লেনদেন হয়েছে ৪৯ কোটি টাকার বেশি। যা গত দিনের চেয়ে প্রায় ১ কোটি টাকা কম।

প্রসঙ্গত, শেয়ারবাজারে নির্ধারিত সীমার অতিরিক্ত বিনিয়োগ অব্যাহত রাখায় সরকারি-বেসরকারি খাতের সাত ব্যাংককে বড় অংকের জরিমানার খবরে ব্যাংক খাতের শেয়ারগুলোর দর পড়তে থাকে।

সোমবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর।

ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে- লংকাবাংলা ফাইন্যান্স, উত্তরা ব্যাংক, ইসলামী ব্যাংক, আইএআইসি, এনবিএল,  আমরা নেটওয়ার্ক, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১১  পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৬৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার।

সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে শাহাজালাল ইসলামী ব্যাংক, এসআইবিএল, এনবিএল, আইএফআইসি, ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, আমরা নেটওয়ার্ক, লংকাবাংলা ফাইন্যান্স, ইউসিবি এবং উত্তরা ব্যাংক।

/জিএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম