মেলায় রাত ৮টা পর্যন্ত আয়কর দেওয়া যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৭, ১৯:৫১আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১৯:৫৬

আয়কর মেলা (ফাইল ছবি) ছুটির দিন শনিবার (০৪ নভেম্বর) মেলায় আয়কর দেওয়ার সময় তিন ঘণ্টা বাড়ানো হয়েছে। এদিন বিকাল ৫টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত আয়কর দেওয়া যাবে। করদাতা-সেবাগ্রহীতাদের সুবিধার জন্য এ সময় বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইভাবে আগামী তিন দিনও (৫-৭ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

আয়কর মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে। কিন্তু ছুটির দিন হওয়ায় শনিবার সময় রাত ৮টা করা হয়। ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

সাত দিনব্যাপী এ আয়কর মেলার তৃতীয় দিন শুক্রবার (০৩ নভেম্বর) ২৩৩ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ৭১৪ টাকার কর আদায় হয়েছে। এদিন রিটার্ন জমা দিয়েছেন ৩৯ হাজার ৬৭২ জন করদাতা। আর কর সংক্রান্ত সেবা নিয়েছেন এক লাখ ৬৪ হাজার ২৫২ জন। গত তিন দিনে সারাদেশে এক লাখ ১০ হাজার ৬৪টি রিটার্ন দাখিল হয়েছে। আদায় হয়েছে ৯৮৪ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ১২৯ টাকার কর। এছাড়া, তিন লাখ ৯৬ হাজার মানুষ আয়কর সেবা নিয়েছেন।

/জিএম/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি