ফের বাড়লো স্বর্ণের দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৭, ১৯:৩৮আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৯:৪১

গত সেপ্টেম্বরে দাম বাড়ানোর পর দুই মাস পার না হতেই ফের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। আগামীকাল রবিবার (২৬ নভেম্বর) থেকে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার বাংলাদেশ জুয়েলার্সে সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বর্ণালঙ্কার বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভালো মানের প্রতি ভরি সোনা ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়ছে। অন্যান্য মানের সোনার দাম বাড়ছে ভরিতে ৫৫০ থেকে এক হাজার ২৮৩ টাকা পর্যন্ত।

বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘আন্তর্জাতিক বাজারে সোনার দর বৃদ্ধি এবং স্থানীয় বাজারে চাহিদা বাড়ার কারণে দেশেও সোনার দাম বাড়ানো হয়েছে।’

এর আগে, শনিবার পর্যন্ত সারা দেশে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট অর্থাৎ সবচেয়ে ভালো মানের স্বর্ণ ৪৭ হাজার ৮২২ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেট ৪৫ হাজার ৭২৩ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ৪০ হাজার ২৪১ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হয়েছে ২৫ হাজার ৩৪৭ টাকায়।

সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম দেড় হাজার টাকার বেশি বাড়িয়েছিলেন ব্যবসায়ীরা। ১৩ আগস্ট সব ধরনের স্বর্ণের দাম একই হারে বাড়িয়েছিল বাজুস। তারও আগে ২৭ জুলাই আরেক দফা বাড়ানো হয়েছিল।

/জিএম/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান