জামানত ছাড়াই ২৫ লাখ টাকা ঋণ সুবিধা সীমান্ত ব্যাংকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৭, ২২:৪১আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ২২:৪৫

সীমান্ত ব্যাংক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন,‘আস্থা’ নামে জামানতবিহীন ২৫ লাখ টাকা ঋণ সুবিধা চালু করেছে সীমান্ত ব্যাংক। গ্রাহকের চাহিদা বিবেচনায় সীমান্ত ব্যাংকের রিটেইল ব্যাংকিংয়ের বিভিন্ন সুবিধা যেমন- পার্সোনাল লোন, বাড়ি ও  গাড়ি কেনার জন্য ঋণ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণ বিতরণও চালু আছে। বড় শিল্পে ঋণ দিয়ে দেশের অর্থনীতির চাকা বেগবান রাখতেও আমাদের প্রয়াস অব্যাহত রয়েছে। প্রতিটি ক্ষেত্রে যথাসম্ভব প্রতিযোগিতামূলক সুদে ঋণ দেওয়া হেচ্ছে।’

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলে সীমান্ত ব্যাংক লিমিটেডের ষষ্ঠ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজিবির মহাপরিচালক এসব কথা বলেন।

বিজিবি’র মহাপরিচালক বলেন, ‘সাধারণ মানুষের অর্থনৈতিক কল্যাণে প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকটি তাদের কাজের পরিধি ক্রমান্বয়ে সম্প্রসারণ করবে।’

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমান বলেন, ‘সীমান্ত ব্যাংক আধুনিক ব্যাংকিং সেবা দিতে শুরু থেকেই শতভাগ অনলাইন এবং ইন্টারনেট ব্যাংকিং চালু করেছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক লিমিটেডের পরিচালক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবসায়ী, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রিসের সঙ্গে ইসরায়েলের ৩ বিলিয়ন ইউরোর রেকর্ড সামরিক চুক্তি
গ্রিসের সঙ্গে ইসরায়েলের ৩ বিলিয়ন ইউরোর রেকর্ড সামরিক চুক্তি
২১ বছর পর লেস্টার ছাড়লেন হামজা, ফিরলেন শেফিল্ডে
২১ বছর পর লেস্টার ছাড়লেন হামজা, ফিরলেন শেফিল্ডে
সীতাকুণ্ডে জাহাজ দুর্ঘটনা: অবহেলা প্রমাণিত হলে প্রচলিত আইনে শাস্তি 
সীতাকুণ্ডে জাহাজ দুর্ঘটনা: অবহেলা প্রমাণিত হলে প্রচলিত আইনে শাস্তি 
ভারতের কারাগারে আটক ফয়সাল করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ভারতের কারাগারে আটক ফয়সাল করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা