ডিএসইতে প্রধান সূচক ৪৭, সিএসইতে বেড়েছে ১০২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৮, ১৫:৩০আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৫:৩০

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৪৭ দশমিক ৮১ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ১০২ দশমিক ৫৮ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫২৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৬১ কোটি ৯৩ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫০২ কোটি ৪২ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৪৪ কোটি ৩৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৫৮ কোটি ০৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৯৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৮ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৪২৮ পয়েন্টে এবং ২৫ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৮৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ১২৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, ইফাদ অটোমোবাইল, গ্রামীণ ফোন, গোন্ডেন হার্ভেস্ট, বিবিএস ক্যাবল, প্যারামউন্ট টেক্সটাইল, লংকা-বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল টিউবস, বেক্সফার্মা এবং সিটি ব্যাংক।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২১ কোটি ৯৬ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২১ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৪ কোটি ৩৮ লাখ টাকা। 

এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১০২ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৪৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৬৩ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১১৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৪ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৩৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৫২ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৩৮৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ৮১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, সাইফ পাওয়ারটেক, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণ ফোন, ইফাদ অটোমোবাইল, বিএসআরএম স্টিল, বিবিএস ক্যাবল, ডোরিন পাওয়ার, প্যারামউন্ট টেক্সটাইল এবং বেক্সিমকো লিমিটেড।
আরও পড়ুন:
‘মুদ্রানীতি ও রাজস্বনীতি একমুখী না থাকলে অর্থনীতির জন্য হয়ে যায় বোঝা’

/এসএনএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান