বিএসসি’তে যুক্ত হচ্ছে আরও পাঁচটি জাহাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৮, ১৬:৫০আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৬:৫২

বাংলাদেশ শিপিং করপোরেশন চলতি ২০১৮ সালে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে পাঁচটি বড় আকারের নতুন জাহাজ যুক্ত হচ্ছে। এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে আরও একটি নতুন জাহাজ বহরে যুক্ত হবে। এগুলোর মধ্যে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার এবং তিনটি বাল্ক ক্যারিয়ার। প্রতিটি জাহাজের ধারণ ক্ষমতা হবে ৩৯ হাজার ডেড ওয়েট টন (ডিডব্লিউটি)।
বৃহস্পতিবার (১ মার্চ) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিএসসি’র উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক বিষয়ক সভায় এসব তথ্য জানানো হয়। মন্ত্রী শাজাহান খান এ বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে জানানো হয়, এ বছরের জুলাই ও আগস্টে দু’টি বাল্ক ক্যারিয়ার, নভেম্বর ও ডিসেম্বরে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার এবং ২০১৯ সালের ফেব্রুয়ারিতে একটি বাল্ক ক্যারিয়ার চীন থেকে বাংলাদেশে এসে পৌঁছাবে। চীন সরকারের অর্থায়নে সে দেশে জাহাজগুলোর নির্মাণ কাজ চলছে। গত বছরের অক্টোবরে জাহাজের ম্যাসিভ ফেব্রিকেশন অনুষ্ঠান চীনের শিপইয়ার্ডে সম্পন্ন হয়েছে। জাহাজগুলোর মোট মূল্য হবে ১ হাজার ৪৪৮ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা।

বৈঠকে অন্যদের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সামাদ এবং বিএসসি’র নির্বাহী পরিচালক ইয়াসমিন আফসানা উপস্থিত ছিলেন।

/এসআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম