বিমানকে বিশ্বমানের এয়ারলাইন্স হিসেবে গড়ে তুলতে হবে: শাহজাহান কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৮, ১৮:৩৩আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৯:০৯

বিমানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল বর্তমান সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী  একেএম শাহজাহান কামাল।  তিনি বলেন, ‘এরই ধারাবাহিকতায় বিমানকেও বিশ্বমানের একটি এয়ারলাইন্স হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য তিনি সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে  কাজ করতে হবে।’ মঙ্গলবার দুপুরে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের প্রধান কার্যালয় ‘বলাকা’য়  বিমানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।  

বিমানমন্ত্রী বলেন, ‘দেশের বিনিয়োগ, বাণিজ্য ও পর্যটন শিল্পের উন্নয়নে  আকাশপথের গুরুত্ব উপলদ্ধি করেই জাতির জনক ১৯৭২ বাংলাদেশ বিমান প্রতিষ্ঠা করেছিলেন। ন্যাশনাল ফ্ল্যাগ ক্যরিয়ার হিসেবে বিমানকে দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তাই যাত্রীসেবা ও পণ্য পরিবহনে বিমানকে তৎপর থাকতে হবে। বর্তমানে বিশ্বব্যাপী আকাশপথে যাত্রী বেড়েছে। সেটা বিবেচনায় নিয়ে নতুন নতুন গন্তব্যে বিমানকে ফ্লাইট চালুর উদ্যোগ নিতে হবে। এটি করতে পারলে জাতীয় অর্থনীতিতে বিমান আরও সক্রিয় অবদান রাখতে সক্ষম হবে।’

মতিবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিমান ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক, বিমান বোর্ডের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) ইনামুল বারী, ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দিক আহমেদ প্রমুখ।

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম