আজ বিকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন ছয় জন আইনজীবী। খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আজ রবিবার (২৫ মার্চ) বিকাল ৩টায় কারা ফটকে যাবেন তারা।
বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার এসব তথ্য জানিয়েছেন।
খালেদা জিয়ার সাথে দেখা করতে যাওয়া আইনজীবীরা হলেন- সাবেক স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার আব্দুর রেজ্জাক খান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার খন্দকার মাহাবুব হোসেন, সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ জে মোহাম্মদ আলী, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
কারা কর্তৃপক্ষ আইনজীবীদের তালিকা সম্বলিত চিঠি দুপুর সোয়া ১২ টায় গ্রহণ করেছেন বলেও জানিয়েছেন শামসুদ্দিন দিদার।








