শ্রমিক কল্যাণ তহবিলে ২৩ কোটি টাকা দিলো গ্রামীণফোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৮, ১৯:৪৯আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৯:৫২

শ্রমিক কল্যাণ তহবিলে ২৩ কোটি টাকা দিলো গ্রামীণফোন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিজেদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ দিয়েছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মুহাম্মদ শাহেদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার (২৫ এপ্রিল) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের কাছে ২৩ কোটি ৬৫ লাখ ৯০ হাজার ৬৮৬ টাকার চেক হস্তান্তর করেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন অনুযায়ী গ্রামীণফোনের ২০১৭ সালের মোট লাভের ৫ শতাংশের এক দশমাংশ পরিমাণ অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করলো।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ শ্রম আইন মেনে যদি প্রতিটি প্রতিষ্ঠান তাদের নির্দিষ্ট অংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রদান করে তাহলে আর কোনও শ্রমিক অসহায় থাকবে না।’
চেক প্রদান অনুষ্ঠানে আরও ছিলেন মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল, গ্রামীণফোনের পরিচালক সৈয়দ তানভীর হোসেন ও উপ-পরিচালক কেএম সাব্বির আহমেদ।
২০১৩ সাল থেকে শ্রমিকদের কল্যাণে প্রতি বছর লভ্যাংশের নির্দিষ্ট পরিমাণ অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করে আসছে গ্রামীণফোন। গত পাঁচ বছরে ৯৪ কোটি ২ লাখ ৫৮ হাজার ৬৮ টাকা দিয়েছে এই মোবাইল অপারেটর।

/এসআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম