ডিএসইতে প্রধান সূচক ৩৩, সিএসইতে বেড়েছে ৬৮ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৮, ১৫:৪১আপডেট : ০৫ জুন ২০১৮, ১৫:৪৩

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩৩ দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৬৮ দশমিক ১৬ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৯৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৪১৮ কোটি ২৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৮২ কোটি ৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪০২ কোটি ৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২০ কোটি ২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক শূন্য ১ পয়েন্ট বেড়ে এক হাজার ২৪৩ পয়েন্টে এবং ৭ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯৮০ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১০৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৬৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মনো সিরামিক, বেক্সিমকো,শাশা ডেনিম, স্কয়ার ফার্মা, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, গ্রামীণফোন, বাংলাদেশ অটোকারস লিমিটেড, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১৭ কোটি ৪০ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ১৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১ কোটি ১৯ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬৮ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৯৬৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১১২ দশমিক শূন্য ৩ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৮২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৯ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৯২  দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ৭৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, বেক্সিমকো, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, শাশা ডেনিম, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড,আইএফআইসি ব্যাংক লিমিটেড, অ্যাডভান্ট ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং লিমিটেড।

/এসএসএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম