ওষুধের কাঁচামাল রফতানির বিপরীতে ভর্তুকি পেতে ইপিবি’র সনদ লাগবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৬

বাংলাদেশ ব্যাংক

ওষুধের কাঁচামাল বা অ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রিডিয়েন্টস (এপিআই) রফতানির বিপরীতে সরকার ঘোষিত ভর্তুকি পেতে হলে এপিআই সনদের বদলে এখন থেকে ইপিবি’র সনদ লাগবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের ডিজিএম মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

রফতানি বাণিজ্যকে উৎসাহিত করতে নিজস্ব কারখানায় উৎপাদিত ওষুধের কাঁচামাল বা অ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রিডিয়েন্টস (এপিআই) রফতানির বিপরীতে সরকার ২০ শতাংশ ভর্তুকি দিচ্ছে। ২০১৭-১৮ অর্থবছর থেকে জাহাজিকৃত পণ্যের (এফওবি) ক্ষেত্রে এ ভর্তুকি দেওয়া হচ্ছে। তবে এ ভর্তুকি পেতে এতদিন বাংলাদেশ এপিআই অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের সনদপত্র দরকার ছিল। তবে এখন থেকে এই অ্যাসোসিয়েশনের সনদের বদলে রফতানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) প্রত্যয়নপত্র সুবিধা প্রত্যাশী প্রতিষ্ঠানগুলোকে দাখিলের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের ডিজিএম মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি বৈদেশিক মুদ্রা লেনদেনে জড়িত সব অনুমোদিত ডিলার ব্যাংকে পাঠানো হয়েছে। এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবেদনপত্রের সঙ্গে অ্যাসোসিয়েশনের সনদপত্রের বদলে ইপিবি’র সনদপত্র দাখিল করতে হবে।

প্রসঙ্গত, বর্তমানে দেশে এপিআই উৎপাদন করছে অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড, বাংলাদেশ অ্যান্টিবায়োটিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গণস্বাস্থ্য অ্যান্টিবায়োটিকস লিমিটেড, গণস্বাস্থ্য বেসিক কেমিক্যালস লিমিটেড, নিপ কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড, অপসোনিন বাল্ক ড্রাগস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, নভো হেলথ কেয়ার অ্যান্ড ফার্মা লিমিটেড, নভো হেলথ কেয়ার অ্যান্ড ফার্মা লিমিটেড ইউনিট-২, ফার্মাটেক কেমিক্যালস লিমিটেড, এসিআই লিমিটেড, গ্লোবাল ক্যাপসুল লিমিটেড, এসকায়েফ বাংলাদেশ লিমিটেড ও গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড।

/জিএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম