ডে কেয়ার আইন প্রণয়নে কাজ করছে সরকার: চুমকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৮, ১৭:১৩আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৭:১৭





মেহের আফরোজ চুমকি

সারাদেশে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ৯৮টি ডে কেয়ার সেন্টার স্থাপন করেছে। এ ক্ষেত্রে ব্যক্তিগত অংশগ্রহণকে উৎসাহিত করতে একটি আইন প্রণয়নের কাজ চলছে। রবিবার (১৪ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুককি এ তথ্য জানান।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএন উইমেন বাংলাদেশের আয়োজনে সিডো ৬৫ মিটিংয়ের নির্দেশনা বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রনালয়ের করণীয় নির্ধারণ বিষয়ক ওই আন্তঃমন্ত্রণালয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মেহের আফরোজ চুমকি বলেন, ‘শুধু সন্তান লালনপালন করার জন্য অনেক মাকে চাকরি ছেড়ে দিতে হয়। ফলে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ কমে যায়। এ জন্য ডে কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে।’
সভায় আরও বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক কাজী রওশন আক্তার, ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি শোকো ইশিকাওয়া। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারাসহ সিভিল সোসাইটির প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে নাছিমা বেগম বলেন, ‘২০৩০ সালের আগেই বাংলাদেশে জেন্ডার সমতা অর্জিত হবে। জেন্ডার সমতা অর্জনের জন্য নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়ন জরুরি। নারীর সার্বিক উন্নয়নে কাজ করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।’

/এসআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান