ব্যাংকিং খাত সীমিতকরণ দরকার: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৮, ১৮:২৩আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৮:২৫

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি) ব্যাংকিং খাত ভালো আছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘তবে এ খাতটি খুব বেশি বড় হয়ে গেছে। দেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দুটোই বেশি। তাই এ খাতের একটু সীমিতকরণ দরকার হতে পারে।’ বুধবার (২৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে  সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, ‘কীভাবে আর্থিক প্রতিষ্ঠানকে রিফর্ম করা যায়, সে বিষয়েই আলোকপাত করা হবে। এ রিপোর্টে প্রধানত ব্যাংকিং খাত সংস্কারের কথা থাকবে। তবে, শুধু ব্যাংকিং খাতই নয়, পুরো আর্থিক খাতের সংস্কারের বিষয়ে রিপোর্টে উল্লেখ থাকবে।’ তিনি বলেন, ‘ব্যাংকিং খাত নিয়ে আমার পরামর্শে কী থাকবে,  তা আমি জানি না। আমি এখনও সেটা তৈরি করিনি। এটা কোনও সিক্রেট কিছু হবে না। তবে এটা যখনই করা হবে তখন তা এটা মিডিয়াকে জানিয়ে দেওয়া হবে।’

নির্বাচনকালীন সরকারের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এ মাসেই গঠন হতে পারে নির্বাচনকালীন সরকার। ওই সরকারে তিনি থাকছেন বলেও জনান অর্থমন্ত্রী।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি