২০১৮ সালের শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিলের (ডব্লিউপিপিএফ) অর্থ হস্তান্তর করলো সিনজেনটা বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের কাছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া হয় ২৩ লাখ টাকার চেক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিমন্ত্রীর কাছে ডব্লিউপিপিএফ হিসেবে ২৩ লাখ ৪০ হাজার ৬৫৬ টাকার চেক জমা দেন সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএমএম গোলাম তৌহিদ।
এ সময় আরও ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. এএমএম আনিসুল আওয়াল, সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের হেড অব ফিন্যান্স মো. মশিউর রহমান ও ফিন্যান্সিয়াল সার্ভিস লিড এম মশিউর রহমান।








