ভূমি ব্যবস্থাপনা উন্নয়নে ৬৩৯টি অফিস নির্মাণের উদ্যোগ

শফিকুল ইসলাম
২৩ নভেম্বর ২০১৮, ০৭:৫০আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ১৫:২৬





Untitled দেশের ভূমি ব্যবস্থাপনার উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে দেশের ১৩৯টি উপজেলায় নতুন করে ভূমি অফিস এবং ৫০০টি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করা হবে। এর ফলে ভূমি ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন হবে, জনসাধারণকেও সঠিক সেবা দেওয়া সম্ভব হবে। ভূমি মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।


সূত্র জানিয়েছে, দেশের ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় জমির মালিকানা সংক্রান্ত হালনাগাদ তথ্য, ভূমির রেকর্ড সংরক্ষণ, খাজনা আদায়, খাস জমি ব্যবহার, পরিচালনা, ভূমি নীতিমালা বাস্তবায়নসহ ভূমি সংক্রান্ত সব কার্যক্রম পরিচালনা করে। কিন্তু দেশের ভূমি অফিসগুলো পুরনো ও জরাজীর্ণ হওয়ায় মূল্যবান রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে। জনসাধারণকে সঠিক সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন ধরে দেশের ভূমি ব্যবস্থাপনায় বিদ্যমান নৈরাজ্য ও অরাজকতা বন্ধ করাসহ এর আধুনিকায়নের যে দাবি উঠেছে তা বাস্তবায়নে সরকার এ উদ্যোগ নিয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভূমি মন্ত্রণালয় দেশের ভূমি ব্যবস্থাপনার পদ্ধতির উন্নয়নে ‘উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ (৬ষ্ঠ পর্ব) (সংশোধিত)’ প্রকল্প জমা দিয়েছে। সংশোধিত প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭৪৬ কোটি ৭৮ লাখ টাকা। আগে ব্যয় ধরা হয়েছিল ৫৩৭ কোটি ২৫ লাখ টাকা। প্রকল্পের পুরো টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে। এটি ভূমি মন্ত্রণালয়ের আওতায় গণপূর্ত অধিদফতর বাস্তবায়ন করবে। প্রকল্পটি ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদকালে বাস্তবায়িত হবে।
সূত্র জানায়, ‘উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ ৬ষ্ঠ পর্ব’ শীর্ষক মূল প্রকল্পটি গত ২০১৫ সালের ৩ মার্চ তারিখে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদন করা হয়। তখন ওই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিলো মোট ৫৩৭ কোটি ২৫ লাখ টাকা।
প্রকল্প প্রস্তাবনায় জানা গেছে, ভূমি ব্যবস্থাপনায় আধুনিকতা আনা দীর্ঘদিনের দাবি। সরকার এ লক্ষ্যে কাজ করছে। এরই অংশ হিসেবে ১৩৯টি উপজেলা ভূমি অফিস এবং ৫০০টি ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ করা হবে। প্রয়োজনীয় অফিস সরঞ্জাম, আসবাবপত্র ও আনুষঙ্গিক জিনিসপত্রও কেনা হবে।
জানতে চাইলে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বাংলা ট্রিবিউনকে বলেন, ভূমি ব্যবস্থাপনায় আধুনিকতা আনা দীর্ঘদিনের দাবি। সরকার এ লক্ষ্যে কাজ করছে। এরই অংশ হিসেবে ১৩৯টি উপজেলা ভূমি অফিস এবং ৫০০টি ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ করা হবে। সরকারের এ উদ্যোগ সফল হলে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে রেকর্ড সংরক্ষণের উন্নয়ন হবে। ভূমি ব্যবস্থাপনা পদ্ধতিও বদলে যাবে।
তিনি জানান, পুরনো ও জরাজীর্ণ ভূমি অফিসগুলোতে মূল্যবান রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করা যাচ্ছে না। জনসাধারণকে সঠিক সেবাদান করা সম্ভব হচ্ছে না। তাই এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের