সৌরবিদ্যুৎকে কেন্দ্র করে উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগ আরইবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৫আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৮

সৌর বিদ্যুৎ উৎপাদনকে কেন্দ্র নতুন উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগ নিয়েছে আরইবি।এজন্য আরইবির অধীন ৫টি সমিতিতে প্রায় ৫০ ধরনের ক্ষুদ্র ব্যবসার সুযোগ সৃষ্টি করতে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের অধীনে ২০০ জন উদ্যোক্তাকে ব্যবসা সংক্রান্ত সরঞ্জাম দেওয়া হবে।পাশাপাশি বেশ কয়েকটি বিষয়ের ওপর দেওয়া হবে প্রশিক্ষণ।

আরইবি জানায়, ‘গ্রামীণ জীবনমান উন্নয়নে বিদ্যুৎ শক্তি’  নামের এই প্রকল্প বাস্তবায়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মাধ্যমে জাপান ফান্ড ফর প্রোভার্টি রিডাকশন (জেএফপিআর)  হতে দুই মিলিয়ন মার্কিন ডলার অনুদান পাওয়া গেছে। পাশাপাশি সরকারি ও আরইবির বোর্ডও এ প্রকল্পে অর্থায়ন করবে।পাঁচটি পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ঠাকুরগাঁও, ভোলা ও সুনামগঞ্জ।

সৌরবিদ্যুৎ প্যানেল আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন বলেন, ‘সেচ মৌসুমে জাতীয় গ্রিডের ওপর বিদ্যুতের হঠাৎ অতিরিক্ত চাপ কমানো এবং ডিজেলচালিত পাম্প বাদ দেওয়ার মাধ্যমে দূষিত পদার্থের নির্গমণ কমানোর উদ্দেশ্যে সোলারের ব্যবহার বাড়াতেই এই উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘সৌর বিদ্যুতের মূলত দু’টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই দুই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া সৌর বিদ্যুতের নানা বিষয়ে সচেতনতাও বাড়বে।’ তিনি আরও জানান, প্রশিক্ষণের ক্ষেত্রে ৫০০ জন বিদ্যুৎশক্তি-ভিত্তিক ব্যবসার বিষয়ে, ৫০০ জনকে বিদ্যুৎশক্তির দক্ষ, নিরাপদ ও পরিবেশবান্ধব ব্যবহারের বিষয়ে ১ হাজার ১০০ জনকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়,  এমন কারিগরী বিষয়ে, বিদ্যুৎ বিভাগের আওতাধীন সংস্থার ১০০ জন কর্মকর্তাকে জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস) সিস্টেমের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

আরইবির এক কর্মকর্তা জানান, একই প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতিতে ১০ হাজার কিলোমিটার জিআইএস ম্যাপিং করা হবে।অন্যদিকে, আগ্রহী প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যবসা সংক্রান্ত, বিদ্যুৎ শক্তির দক্ষ, নিরাপদ। সাশ্রয়ী ব্যবহারের পরামর্শ দিতে ইনকিউবেশন সেন্টার (পরামর্শ কেন্দ্র) স্থাপন করা হবে এবং প্রকল্প এলাকায় এ বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা হবে।এ কার্যক্রমে ৩০ শতাংশ নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

আরইবি জানায়, এই প্রকল্প ছাড়াও সরকার, আরইবি ও এডিবির অর্থায়নে ‘সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ’ শীর্ষক আরও একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর আওতায় আর ইবির ঠাকুরগাও পবিস, দিনাজপুর পবিস-১, রংপুর পবিস-২, বগুড়া পবিস-১, নওগাঁ পবিস-২, গোপালগঞ্জ পবিস, ফরিদপুর পবিস, মাদারীপুর পবিস, কুমিল্লা পবিস-২ ও ফেনী পবিস-এর ভৌগলিক এলাকায় ২ হাজারটি বিভিন্ন ক্ষমতার সৌর বিদ্যুৎ চালিত পাম্প স্থাপন করা হবে।এটি বাস্তবায়নে ব্যয় হবে ৪০৭ কোটি ২০ লাখ টাকা।যার মধ্যে সরকারের নিজস্ব তহবিল হতে ৩৭ কোটি ৯৪ লাখ টাকা, সংস্থার নিজস্ব ১ কোটি ৬৩ লক্ষ এবং এডিবির প্রকল্প সাহায্য (ঋণ ও অনুদান) থেকে ৩৬৭ কোটি ৬২ লাখ টাকা।

 

 

 

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি